Skip to main content

Posts

Featured

কিস্সা লোকডাউন কা...

আমার ব্যালকনিতে কিছু পায়রা বাস করে, নাম জানিনা তাদের... একটি ইঁদুর আবার সুযোগ পেলেই আমার ঘরে ঢুকে আসে... যদিও রান্নাঘরে দরজা বন্ধ, তাও তার এদিকে ওদিকে উঁকিঝুঁকি দেওয়া চাই... সকাল থেকে দুপুর... দুপুর থেকে বিকেল... আবার বিকেল থেকে সন্ধ্যে হচ্ছে, সেটা বুঝতে পারি ব্যালকনির পর্দার ওপাশে আলোর বাড়া কমা দেখে। বইগুলো তাকে এক কোনে সাজানো সারি সারি করে.... সে সাজিয়ে দিয়ে গিয়েছিল। যেন একে অপরের কানে কানে ফিসফিস করছে ওরা... এ ওর গল্প বলছে... ও তার গল্প বলছে... আমি পরিস্কার শুনতে পাই ওদের হামিং...। একটা খাতা খোলা পড়ে আছে অনেকদিন ধরে, আমার পড়ার ঘরের মেঝেতে আধখোলা- বন্ধ করিনি...ওর নড়াচড়া দেখতে বেশ ভাল লাগে খালি বাড়িতে। রান্না ঘরের আলোটা জ্বালিয়ে রাখি তাতে আমার ঘরে থাকা দুটো টিকটিকি রোজ খাবার পায়। ওদের সাথে শত্রুতা থেকে মিত্রতা তে এসেছি - সেটা ঠিক বলা যায়না বলা যেতে পারে একটা সহবস্থান এসেছে.. ওরা আমাকে ডিস্টার্ব করবে না আমি ওদের জ্বালাতন করবো না এই আর কি একটা মিউচুয়াল বোঝাপড়া... কখন অন্ধকারে আমার না দেখা জলের বোতল উপচে- নী...

Latest Posts